বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু: রাজ্য সরকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে, শনিবার রাজ্যের একজন সরকারী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে এএফপি এখবর জানায়।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যের মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার রাত ১০:৩০ টায় (১৭০০ জিএমটি) এই আগুন লাগে।

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আগুনের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, “দশটি শিশু দুঃখজনকভাবে মারা গেছে।” “সাতটি লাশ শনাক্ত করা হয়েছে। তিনটি লাশ এখনো শনাক্ত করা যায়নি।”

নিউজ আউটলেট টাইমস নাউ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত আরও ১৬ শিশুর অবস্থা গুরুতর। এনডিটিভি জানিয়েছে যে আগ্নিকান্ডের সময় মোট ৫৪ টি নবজাতক শিশু নিবিড় পরিচর্যা ইউনিটে ছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-জি তে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মৃত্যুকে “হৃদয় বিদারক” বলে অভিহিত করেছেন।

তিনি পোস্টে বলেছেন “এতে যারা তাদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাদেরকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দেন।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর