শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

ভারতের ১৫ শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫২ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৮ মে ২০২৫ ২০:১২

প্রতীকী ছবি

পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে। বুধবার (৭ মে) রাত থেকে বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তান এসব হামলা চালিয়েছে বলে দাবি দেশটির। হামলায় ভারতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও জানা যায়নি।

এদিকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পালটা হামলায় পাকিস্তানের একাধিক বিমান প্রতিরক্ষা রাডার ও সিস্টেম ধ্বংস করেছে।

ভারতীয় সরকারের বিবৃতি অনুযায়ী, লাহোরসহ বিভিন্ন স্থানে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো হয়। পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ ১৫টি শহরের সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করেছিল। ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলা প্রতিহত করা হয়।

সরকার জানায়, পাকিস্তানের হামলার পর পালটা জবাবে ভারত সমান মাত্রা ও একই ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখিয়েছে।

সূত্র অনুযায়ী, ভারত ইসরায়েলি হারপি ড্রোন ব্যবহার করে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ধ্বংস করে এবং এস-৪০০ সিস্টেম দিয়ে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র গুলি ভূপাতিত করে। ধ্বংস হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে এবং তা পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার (৮ মে) সকালে এক সর্বদলীয় বৈঠকে বলেন, পাকিস্তান যদি ভবিষ্যতে আবার ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায়, তবে অপারেশন সিঁদুর অব্যাহত থাকবে।

সরকার আরও জানায়, পেহেলগাম হামলার পর থেকেই পাকিস্তান সীমান্তে গোলাগুলি ও মর্টার শেলিংয়ের মাত্রা বাড়িয়েছে। কুপওয়াড়া, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে ভারী গোলাবর্ষণ চলছে।

সারাবাংলা/এনজে

পাকিস্তান
ভারত
হামলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর