বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ সময় দেখুন
ভারতের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বাড়তে থাকা সংক্রমণের মধ্যে ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) ভারতের নির্বাচন কমিশন উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়া রাজ্যে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে। ১০ ফেব্রুয়ারি শুরু হবে ভোট গ্রহণ পর্ব। পাঁচ রাজ্যের ভোটগ্রহণ শেষ হলে একসঙ্গে গণনা হবে ১০ মার্চ।

নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তর প্রদেশে সাত দফায় এবং মণিপুরে দুই দফায় ভোট হবে। পাঞ্জাব, উত্তরাখন্ড ও গোয়ায় ভোট হচ্ছে এক দফায়। নির্বাচন কমিশন কোভিড প্রটোকল মেনে ভোটগ্রহণের কথা বললেও করোনা সংক্রমণের হার আরও বাড়বে বলে অনেকেই মনে করছেন।

বিশেষজ্ঞরাও বলছেন, গণতন্ত্রের দোহাই দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটাই নেতাদের স্বার্থে।

ভারতের পাঁচ রাজ্যে নেতাদের শক্তি পরীক্ষা। ১৮ কোটি ৩০ লাখ ভোটারের সরকার গঠনের লড়াই। আর সেই লড়াইয়ের জন্য চরম মূল্য চোকাতে হতে পারে সাধারণ মানুষকে। কারণ গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজারেরও বেশি। উত্তর প্রদেশেই একদিনে সংক্রমিতের সংখ্যা ৪ হাজারেরও বেশি এবং এই মুহূর্তে মোট পজিটিভ রোগী ১৬ হাজার ছাড়িয়েছে। ভোট প্রচারে মিটিং-মিছিল সংক্রমণকে আরও বাড়াতে পারে।

নির্বাচন কমিশন বলছে, পাঁচ রাজ্যেই ভ্যাকসিনেশন ৮০ শতাংশ ছাড়িয়েছে। দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদেরই ভোটের কাজে লাগানো হবে। ভিড় এড়ানোর বিভিন্ন পদক্ষেপের কথাও বলা হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর