আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কর্ণাটক রাজ্যের মাইসোর শহরে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী নারী শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইসোরের পুলিশ কমিশনার চন্দ্রগুপ্ত জানিয়েছেন, ওই নারী এখন শঙ্কামুক্ত।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজ্য পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, ওই নারীকে ধর্ষণের সঙ্গে জড়িত পাঁচ জনকে খুঁজছে পুলিশ।
পুলিশের বরাতে বিবিসি হিন্দি জানিয়েছে, রাজ্যের চামুন্দি হিলস এলাকায় ওই নারী তার ছেলেবন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এক পর্যায়ে পাঁচ জন মাতালের একটি দল তাদের ওপর চড়াও হয়। প্রথমেই তারা ওই নারীর ছেলেবন্ধুকে মদের বোতল দিয়ে পিটিয়ে আহত করে। পরে ওই নারীর ওপর সংঘবদ্ধভাবে যৌন নিপীড়ন চালায়।
এদিকে, এই ঘটনাকে ২০১২ সালে দিল্লি গণধর্ষণের সঙ্গে তুলনা করছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ওই সময়ও একই কায়দায় প্রথমে ছেলেবন্ধুকে আহত করে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল।
সারাবাংলা/একেএম