বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতে ফোর্ডের লোকসান ২০০ কোটি, গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
ভারতে ফোর্ডের লোকসান ২০০ কোটি, গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত


আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকান গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড মোটর ভারতে গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কয়েক বছর ধরে ভারতের বাজারে টিকে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে উঠল না বিশ্ববিখ্যাত অটোমোবাইল কোম্পানিটি। ভারতে কারখানা পরিচালনা খরচ দিন দিন বাড়তে থাকায় এবং আমেরিকান ব্র্যান্ডের চাহিদা নিম্নমুখী হওয়ায় গত ১০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে ফোর্ডের। বৃহস্পতিবার কোম্পানিটির এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

ফোর্ডের বিবৃতিতে বলা হয়, চেন্নাই ও গুজরাটে অবস্থিতি দুটি গাড়ি নির্মাণ কারখানায় ভারতীয় বাজারের জন্য উৎপাদন অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এ দুই কারখানা থেকে এশিয়ার অন্যান্য দেশের জন্য গাড়ি উৎপাদন ২০২২ সাল নাগাদ বন্ধ হয়ে যাবে। বছরের পর বছর কারখানার উৎপাদন খরচ বাড়তে থাকায় ভারতে লোকসান বাড়ছে।

তবে গাড়ি প্রস্তুত না করলেও ভারতের দুটি কারখানায় রফতানির জন্য ইঞ্জিন উৎপাদন অব্যাহত রাখবে ফোর্ড। এছাড়া ভারতের বাজারেও ব্যবসা চালিয়ে যাবে কোম্পানিটি। তবে ভারতের বাজারে বিক্রির জন্য অন্যান্য দেশের কারখানা থেকে গাড়ি আমদানি করা হবে। বিশ্ববিখ্যাত অটোমোবাইল এ ব্র্যান্ডের এমন সিদ্ধান্তে প্রায় ৪০০০ কর্মীর চাকরি হুমকির মুখে পড়েছে।

উল্লেখ্য যে ১৯৯৫ সালে ভারতে প্রবেশ করে ফোর্ড মোটর। ভারতের ক্রমবর্ধমান বাজারে ব্যবসা বাড়ানোর লক্ষ্য ছিল আমেরিকান কোম্পানিটির। তবে পরবর্তীতে ভারতের স্থানীয় এবং জাপানি ব্র্যান্ডের প্রভাবে বাজারে সুবিধা করতে পারেনি ফোর্ড। একই কারণে এর আগে ২০১৭ সালে অপর আমেরিকান প্রতিষ্ঠান জেনারেল মোটরসও ভারতে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়। এবার সে পথেই হাঁটল ফোর্ড মোটর।

২০২০ অর্থবছরে ভারতে মাত্র ৫০ হাজার ফোর্ড ব্র্যান্ডের যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে— যা ফোর্ডের বৈশ্বিক বিক্রির মাত্র ২ শতাংশ। ভারতে গত এক দশকে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি লোকসান গুণেছে ফোর্ড। কোম্পানিটি জানিয়েছে, ব্যবসার মূলধন আরও টেকসই ও সঠিক উপায়ে খাটানোর জন্যই ভারত থেকে পাততাড়ি গুটানোর এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর