বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতে ২৪ ঘণ্টায় ৭০৩ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ সময় দেখুন
ভারতে ২৪ ঘণ্টায় ৭০৩ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৭০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট চার লাখ ৮৮ হাজার ৩৯৬ জন মারা গেলেন। একইসঙ্গে, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন লাখ ৪৭ হাজার ২৫২ জন। ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ৯১২টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৪ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৫১ হাজার ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

শুক্রবার (২১ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজ্যভিত্তিক সংক্রমণে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, দিল্লি, ওড়িষা এবং ছত্তিশগড়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৯৩২ জন। ভারতে বর্তমানে করোনা শনাক্ত রোগী আছেন ৯৪ হাজার ৭৭৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭০ লাখ ৪৯ হাজার ৭৭৯ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১৬০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৪৮৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে পাঁচ লাখ ৭ হাজার ৮৬১টি নমুনা পরীক্ষা করা হয়। ২০২১ সালের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের উপরে রয়েছে যুক্তরাষ্ট্র ও নিচে ব্রাজিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর