বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারত ও রাশিয়া সম্পর্ক অনেক গভীর: জয়শঙ্কর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ভারত ও রাশিয়া সম্পর্ক অনেক গভীর: জয়শঙ্কর


আন্তর্জাতিক ডেস্ক

মস্কো: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নয়াদিল্লি ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র কূটনীতি বা অর্থনীতির বিষয় না, এটি আরও গভীর কিছু। খবর পিটিআই’র।

রাশিয়ায় ৫ দিনের সরকারি সফররত জয়শঙ্কর সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ইন্ডোলজিস্টদের সাথে আলাপকালে গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র রাজনীতি বা কূটনীতি বা অর্থনীতির বিষয় না। এটি অনেক গভীর কিছু। এ বোঝাপড়া এবং বন্ধনের ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং পন্ডিতদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জয়শঙ্কর বলেন, ‘ভারত এবং রাশিয়া সব সময় নতুন সংযোগ ও অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছে। বুদ্ধিজীবী বিশ্ব একটি পার্থক্য গড়ে তুলতে পারে। বিশ্বের অন্যান্য দেশ বা সমাজের দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আমাদের একে অপরের সাথে সরাসরি বোঝাপড়া করা দরকার।’

খবরে বলা হয়, গত বুধবার জয়শঙ্কর মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেন।

ইউক্রেনে মস্কোর আগ্রাসন চালানো সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে ভারত এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে বলে ভারত মনে করে।

এটি নিয়ে পশ্চিমা অনেক দেশে অস্বস্তি বাড়লেও ভারতের রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি অনেক বেড়েছে।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর