মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নবান্নে জরুরি বৈঠক… সীমান্তের জেলা নিয়ে বিশেষ নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২২ সময় দেখুন


Last Updated:

সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে হবে। কোনওরকম ইনফরমেশন এলে তা সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে।

নবান্নে জরুরি বৈঠকনবান্নে জরুরি বৈঠক
নবান্নে জরুরি বৈঠক

কলকাতা: রাজ্যের বিভিন্ন  জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। নিরাপত্তা, প্রস্তুতি, বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।  বিভিন্ন জেলায় জেলায় কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকেরাও। জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন বলেই নবান্ন সূত্রে খবর।

বলা হয়,

সীমান্তবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে হবে।

কোনওরকম ইনফরমেশন এলে তা সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে।

সীমান্তবর্তী জেলাগুলি থেকে যে ইনফরমেশন আসবে অনেক ক্ষেত্রেই ভুয়ো হতে পারে, তা নিয়ে সতর্ক থাকতে হবে।

জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে উপস্থিত থাকতে হবে।

সীমান্তবর্তী জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

বিপর্যয় মোকাবিলার সব রকমের ব্যবস্থা নিয়ে রাখতে হবে।

এদিন প্রায় এক ঘন্টা নবান্ন থেকে এই বৈঠক করেন মুখ্য সচিব। প্রথমে শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরেই রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলাগুলিকে নিয়ে এই জরুরি বৈঠক করেন।

উল্লেখ্য, শনিবার সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারতও৷ কিন্তু তার পর তিন ঘণ্টা কাটতে না কাটতেই সংঘর্ষবিরতি ভেঙে ফের জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাক বাহিনীর বিরুদ্ধে ফের গোলাগুলি ছড়ার অভিযোগ উঠল৷ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরেও৷ শ্রীনগরে সেনাবাহিনীর সদর দফতরের কাছেই চারটি পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে খবর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Nabanna: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নবান্নে জরুরি বৈঠক… সীমান্তের জেলা নিয়ে বিশেষ নির্দেশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর