মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামের বাসিন্দারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

আকাশে রাতে একাধিক বাসিন্দা উজ্জ্বল আলোযুক্ত একটি বস্তুকে ঘোরাফেরা করতে দেখেন। তাঁদের দাবি, সেটি একটি ড্রোন ছিল এবং তা বেশ কিছুক্ষণ ধরে গ্রাম সংলগ্ন আকাশে ঘুরে বেড়ায়।

X

হিঙ্লগঞ্জের

হিঙ্লগঞ্জের আকাশে আলোবিন্দু 

জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামের বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সীমান্তবর্তী স্যান্ডেল বিল গ্রামে ফের একবার ড্রোন দেখার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর অবস্থিত এই অঞ্চলের আকাশে রাতে একাধিক বাসিন্দা উজ্জ্বল আলোযুক্ত একটি বস্তুকে ঘোরাফেরা করতে দেখেন। তাঁদের দাবি, সেটি একটি ড্রোন ছিল এবং তা বেশ কিছুক্ষণ ধরে গ্রাম সংলগ্ন আকাশে ঘুরে বেড়ায়।

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও তৈরি হয়। তড়িঘড়ি করে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা এবং বিএসএফ-এর ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ঘটনাস্থলে আসেন এবং গোটা এলাকায় তল্লাশি শুরু করেন। ড্রোনটি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এই সীমান্ত অঞ্চলে উড়ে বেড়াচ্ছিল—সে বিষয়েই তদন্তে নেমেছে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী।

প্রসঙ্গত, এটি এই প্রথম নয়। কিছুদিন আগেই হিঙ্গলগঞ্জের কাটাখাল ব্রিজ এলাকায় সন্ধ্যার সময় কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্তের দিক থেকে আসা একাধিক উজ্জ্বল আলোর উৎস লক্ষ্য করেন। স্থানীয়দের দাবি, সেগুলিও ড্রোনই ছিল। বিষয়টি পুলিশ ও বিএসএফকে জানানো হলে, তারাও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। ড্রোন নজরদারির এই প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা। ইতিমধ্যে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর