এনসিবিআই রিপোর্ট বলছে, বিশ্বের জনসংখ্যার প্রায় ৫ শতাংশই ডায়াবেটিসে আক্রান্ত। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের প্রায় ৪২.২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এমনকী প্রতি বছর ডায়াবেটিসের কারণে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে প্রায় ১৫ লক্ষ মানুষের মৃ্ত্যু হয়। এর মধ্যে যেটা সব থেকে উদ্বেগজনক, সেটা হল এই মুহূর্তে ভারতের অবস্থা সবথেকে শোচনীয়। কারণ বর্তমানে আমাদের দেশের প্রায় ৮ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এমনকী হিসেব বলছে, ২০৪৫ সাল নাগাদ ভারতে ১৩ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবে। ফলে ভারতকেই ‘ডায়াবেটিসের রাজধানী’ বলা হচ্ছে।