বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভার্চুয়ালি বৈঠক করবেন বাইডেন ও শি জিন পিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৩৭ সময় দেখুন
ভার্চুয়ালি বৈঠক করবেন বাইডেন ও শি জিন পিং


আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ কররেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় দুই দেশের মধ্যে উত্তেজনা ও প্রতিযোগিতামূলক পরিস্থিতি মোকালিা করে এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করবেন তারা। আগামী সোমবার (১৫ নভেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে জানিয়েছে হোয়াইট হাইজ। খবর আলজাজিরা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী সোমবার সন্ধ্যায় দেশ দুটির মধ্যে ‘দায়িত্বশীলভাবে প্রতিযোগিতা করার উপায় নিয়ে আলোচনা করবেন বিডেন এবং শি’। পাশাপাশি একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা করবেন দুই দেশের নেতারা।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ও অগ্রাধিকারের বিষয়ে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে চীনের সঙ্গে চলমান উদ্বেগের বিষয়গুলো নিয়েও তিনি খোলামেলা কথা বলবেন।’

গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৬) বিশ্বের দুটি বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী এই দেশ দুটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা করার বিষয়ে সম্মত হওয়ার পরই চীন এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর