রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৪৬ সময় দেখুন
ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক


লিটন চন্দ্র দাস, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি::

নোয়াখালীর  ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ২৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী।

আটককৃতরা হলো,রশীদ উল্যাহ (২৫) আনোয়ারা (২২) মো.আমিন (৩) মো.সৈয়দ আমিন (১০ মাস) সেফায়েত উল্যাহ (৩০) হাসিনা বেগম (২৬) মো.নয়ন (১২) জান্নাতুল ফেরদৌস (৮) সুমাইয়া (৫) নূর মোহাম্মদ (২০) খালেদা (১৮) মো.ইলিয়াছ (৬মাস) মো.জোবায়ের (২০) ফাতেমা (১৯) ছাদিয়া (৪) মো.জাবেদ (১) একরাম উল্যাহ (৩০) ফাতেমা (২৫) রহমত (৪) আসমা (২) আশেয়া বেগম (২৫) পারভিন আক্তার (৯) মো.হাসান (৪) উম্মে কুলসুম (২০) ফাতেমা খাতুন (৫০)।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের থেকে তাদের আটক করা হয়।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস.এম মিজানুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। আজ বিকেল দিকে তাদের ভাসানচরের উদ্দেশে পাঠানো হবে।

ওসি তদন্ত মিজানুর রহমান আরো জানান, বুধবার রাতে ১০ জন শিশুসহ ২৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় দালাল ও নৌকার মাঝি বুধবার দিবাগত রাতে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও চরব্বর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা জানান, আটককৃত ২৫ রোহিঙ্গাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভাসারচর আশ্রয়ন কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। কোস্টগার্ড এসে সুবর্ণচর থেকে পুনরায় ২৫ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে নিয়ে যাবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom