রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাংলামোটর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে তারা মিছিল করেন।

বিক্ষোভে বক্তারা নুরকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী সহযোদ্ধা’ হিসেবে অভিহিত করে তার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক শক্তিকে দমিয়ে রাখতে একটি চক্র পরিকল্পিতভাবে ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

এনসিপির মহানগর আহ্বায়ক কমিটির একাধিক নেতা বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের পতনের পরেও এ দেশে যারা মুক্ত গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার আন্দোলনে আছেন, তাদের কণ্ঠরোধ করতে নতুন ষড়যন্ত্র চলছে। নুর ভাইয়ের ওপর হামলা তারই অংশ।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা দেশের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, যদি এ ধরনের দমননীতি ও সন্ত্রাস বন্ধ না হয়, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর