বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

ভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
ভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা!


বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট

বশেমুরবিপ্রবি: ভুয়া তথ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মামুন সিরাজী। চেষ্টা করে নিয়োগের সুপারিশপ্রাপ্তও হয়েছিলেন। তবে বিষয়টি জানাজানি হলে সে নিয়োগ সুপারিশ বাতিল করা হয়।

জানা যায়, মামুন সিরাজীর দেওয়া তথ্য ও উচ্চমাধ্যমিকের ফলাফলের সাথে মিল পায়নি কর্তৃপক্ষ। পরবর্তীতে তার নিয়োগ সুপারিশ বাতিল করা হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, তার নিয়োগ সুপারিশ বাতিল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, সে বলেছে ভুলক্রমে টাইপিং মিসটেক হয়েছে। অথচ তার জিপিএতে আবেদন করারই সুযোগ নাই। সে টাইপ করবে কিভাবে?

অভিযুক্ত মামুন সিরাজীকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি একেক সময় একেক তথ্য দেন। প্রথমে তিনি জানান, নিয়োগ পেলেও ঢাকায় চাকরি করবেন বলে জয়েন করেননি।

পরে তিনি ঢাকায় চাকুরি করার জন্য না, বরং ভুল তথ্য দিয়ে ও ফলাফলের তথ্য গোপন করায় তার নিয়োগ বাতিল করা হয় এমন কল রেকর্ড আছে জানালে ফলাফল তথ্য গোপনের বিষয়টি স্বীকার করে নেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বশেমুরবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. আনিসুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। এ ঘটনায় আমরা ভীষণভাবে লজ্জিত।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর