খায়রুল খন্দকার টাঙ্গাইল :পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার(২১ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহর এলাকায় বিভিন্ন বাজার ও দোকান গুলোতে এ অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ অন্যান্যরা।
অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে বিক্রি ও অন্যান্য অনিয়মের দায়ে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, রমজানে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।