আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ভোট দিলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রব চৌধুরী টিপু।
রবিবার (০৭ জানুয়ারি) দুপুর ১২টার সময় নিজ গ্রাম গোবাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে তিনি ভোট দেন।
এসময় তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানুষ তার নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। আশাকরি মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।