রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘ভোট নিয়ে টালবাহানা শহিদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ০২:৪১

৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গেন্ডারিয়া ডিআইটি প্লট চৌরাস্তায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ঢাকা: ভোট নিয়ে টালবাহানা শহিদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে শ্যামপুর থানা ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গেন্ডারিয়া ডিআইটি প্লট চৌরাস্তায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আ ন ম সাইফুল ইসলাম বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকারে সংগ্রামে হাজার হাজার ছাত্র-জনতা শহিদ হয়েছেন। আজ সেই গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে কেউ যদি টালবাহানা করে, তাহলে সেটা হবে শহিদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’

সাইফুল বলেন, ‘আজ কেউ কেউ সংবিধান পরিবর্তনের কথা বলছেন। এ সংবিধান রদবদল করতে হলে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার লাগবে। অন্তবর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। কারণ, এ সরকারে যারা আছেন তারা ভালো ও যোগ্য লোক হলেও তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই।’

ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা শেখ জামাল, হাজী নাসির আহমেদ মোল্লা, তরিকুল ইসলাম পলাশ, ইমতিয়াজ আহমেদ টিপু, শুভ শিকদার, সানাউল্লাহ সানু, রাজু আহমেদ, মুজিবুর রহমান চৌধুরী, সাকিল আহম্মেদ, মুরাদ হোসেন মামুন, আবদুল্লাহ আল সাইদ রনি, শহিদুল ইসলাম (রনি), রেজওয়ানুল সাঈদ রোমিও, মোয়াজ্জেম হোসেন ভুলু, মো. রফিকুল ইসলাম বাবু, মো. মমিন মিয়া, মো. নজরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি নেতা
বিশ্বাসঘাতকতা
ভোট
শামিল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর