বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

ভ্যাকসিন নিলেই ১০০ ডলার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪০১ সময় দেখুন
ভ্যাকসিন নিলেই ১০০ ডলার


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগের হার বাড়াতে নতুন গ্রহীতাদের প্রত্যেককে ১০০ মার্কিন ডলার করে প্রণোদনা দিতে অঙ্গরাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ভ্যাকসিন গ্রহীতাদের জন্য প্রণোদনা এবং কেন্দ্র সরকারের কর্মীদের জন্য ভ্যাকসিন সংক্রান্ত নতুন নির্দেশনাও জারি করেছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ সরকারি কর্মীকে এখন হয় ভ্যাকসিন নিতে হবে নয়তো বাধ্যতামূলকভাবে সপ্তাহে সপ্তাহে শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নেওয়ার উপযুক্তদের অর্ধেককেই এখন পর্যন্ত ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া সম্ভব হয়নি বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছেন, অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট বিস্তারের কারণেই ভ্যাকসিন সংক্রান্ত নতুন নির্দেশনা দিতে হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে বিপুল সংখ্যক মানুষের ভ্যাকসিন না নেওয়াকেও দায়ী করেছেন তিনি।

এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের মৃত্যু হচ্ছে বলে উল্লেখ করেন এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট।

অন্যদিকে, ভ্যাকসিন গ্রহীতাদের ১০০ ডলার করে প্রণোদনা দিতে অঙ্গরাজ্যগুলো এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় প্রণোদনা তহবিল থেকে অর্থ নিতে পারবে।

আর সরকারি কর্মীদের মধ্যে যারা ভ্যাকসিন নিতে অনাগ্রহী তাদেরকে চাকরিচ্যুত করা হবে না।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর