মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

ভ্রমণে অতিরিক্ত অর্থ খরচ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৯৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২১:৪১

ইরানের ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি।

ইরানের সংসদীয় সম্পর্কিত ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্সিয়ান নববর্ষের ছুটিতে তিনি ব্যক্তিগতভাবে অতিরিক্ত অর্থ খরচ করে দক্ষিণ মেরুতে ভ্রমণ করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম ইরনা নিউজের খবরে বলা হয়েছে, এক আদেশ জারির মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করা হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দাবিরির সফরের একটি প্রতিবেদন পর্যালোচনা করার পরই তাকে বরখাস্ত করা হয়েছে।

ইরান প্রেসিডেন্ট বলেন, জনসাধারণের অর্থনৈতিক সংকটের মধ্যে সরকারি কর্মকর্তার ব্যবয়বহুল বিদেশ সফর গ্রহণযোগ্য নয়। যদি সেটা ব্যক্তিগত খরচেও হয়ে থাকে। কারণ এটি ইরানি কর্মকর্তাদের প্রত্যাশিত সাদাসিধা জীবনযাপনের পরিপন্থি।

তিনি বলেন, আমাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তবে সংসদীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি যা করেছেন তা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থি।

এ বিষয়ে ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এমন পদক্ষেপ প্রমাণ করে, তিনি ভ্রতৃত্বসম্পর্কের চেয়ে ন্যায়বিচার, সততা এবং জনসাধারণকে গুরুত্ব দিয়ে থাকেন।

সারাবাংলা/ইআ

ইরান
বরখাস্ত
শাহরাম দাবিরি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom