মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায়

ভয়কে জয় করে আন্দোলনে থাকার আহ্বান আমির খসরুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৮৫ সময় দেখুন
ভয়কে জয় করে আন্দোলনে থাকার আহ্বান আমির খসরুর


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিলেট: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভয়কে জয় করে সবাইকে আন্দোলনে নামতে হবে। আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। আর তিনি মুক্ত না হলে দেশে গণতন্ত্র এবং মানুষের মুক্তি আসবে না।

তিনি বলেন, সরকারই আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বের কোথাও এরকম ধারা নেই।

এদিকে, ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. ইনামুল হক চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেটের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীসহ আরও অনেকে।

সমাবেশের আগে বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে যোগ দেন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর