বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মধ্যপ্রাচ্যে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ সময় দেখুন
মধ্যপ্রাচ্যে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু


হিজরি বর্ষপঞ্জির সপ্তম এবং ইসলামের চারটি পবিত্র মাসের একটি রজব। রমজান মাসের ক্ষণগণনা শুরু হয় আবুধাবির ইসলামী ক্যালেন্ডারে রজব মাসের চাঁদ দেখা নিশ্চিত হওয়ার মাধ্যমে।

আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, দেশটিতে শনিবার (২০ ডিসেম্বর) চলতি হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২১ ডিসেম্বর) রজব মাসের প্রথম দিন ধরে রমজানের ক্ষণগণনা শুরু হয়েছে।

রজব মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এ মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়। অবশ্য ঐতিহ্য অনুযায়ী, রজবের পর শাবান মাস শেষ হওয়ার পরই রমজান শুরু হয়।

হিজরি মাস সাধারণত ২৯-৩০ দিনে হয়। রজব ও শাবান মাসও যদি তাই হয়, তাহলে ৬০ থেকে ৬১ দিন পর রমজান মাস শুরু হবে। তবে রমজান বা যেকোনো হিজরি মাস শুরু হওয়ার বিষয়টি একান্তভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

রোববার আবুধাবির স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা গেছে। চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে।

চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি দল অংশ নেয়। তাঁরা হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর