মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

মধ্যরাতে হঠাৎ এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭১ সময় দেখুন
মধ্যরাতে হঠাৎ এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার


ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলমান থাকার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১টার পর থেকে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চারদিকে সৃষ্টি করা হয় কড়া নিরাপত্তা বলয় এবং স্থাপন করা হয় অতিরিক্ত ব্যারিকেড।

এর আগে রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করতে পৌঁছান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এদিন মধ্য রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে আসেন। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা রাত ১২টা ৩৫ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।

এর কিছু আগে রাত ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে অসুস্থতা বেড়ে গেলে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসক দলের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর