রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২০৬ সময় দেখুন


ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’ থেকে রাত ১ টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তবে আশা করা যাচ্ছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরবেন।

উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসা দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালের একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর