বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মধ্য পথে বিমান চালাতে পাকিস্তানের পাইলটের অস্বীকৃতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
মধ্য পথে বিমান চালাতে পাকিস্তানের পাইলটের অস্বীকৃতি


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানগামী একটি বিমান মধ্য পথে পৌঁছানোর পর তা চালাতে অস্বীকৃতি জানায় পাইলট। দায়িত্বের সময় শেষ হওয়ায় বিমানটি চালাতে অস্বীকার করেন তিনি। এতে করে বিমানের যাত্রীরা ক্ষুদ্ধ হন। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি গত রোববার সৌদি আরবের রিয়াদ থেকে ইসলামাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথে বিশেষ কারণে দাম্মামে যাত্রা বিরতির করলে এ ঘটনা ঘটে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এ ঘটনায় পিআইএ জানিয়েছে, পিকে- ৯৭৫৪ (PK-9754)বিমানটি রিয়াদ থেকে ইসলামাবাদের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দাম্মামে অবতরণ করে। পরে কাজের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে জানিয়েছে ফ্লাইটির ক্যাপ্টেন বিমানটি ইসলামাবাদের উদ্দেশে উড্ডয়ন করতে অস্বীকার করেন।

এ ঘটনায় যাত্রীরা বিরক্ত হয়ে প্রতিবাদে বিমান থেকে নামতে অস্বীকৃতি জানায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়।

এ বিষয়ে পিআইএ মুখপাত্র জানান, বিমানের নিরাপত্তার জন্য বিমান চালানোর আগে পাইলটদের যথাযথ বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাই এ বিষয়ে বিকল্প ব্যবস্থা করা হয়েছিল। পরে গত রোববার রাত ১১টায় যাত্রীরা ইসলামাবাদে নামেন।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে সৌদি আরবের জন্য তাদের ফ্লাইট কার্যক্রম সম্প্রসারণ করার কথা জানিয়েছিল পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ। ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান এবং পেশোয়ারসহ দেশটির বিভিন্ন শহর থেকে ছেড়ে যাবে পিআইএ ফ্লাইটগুলো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর