সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি ::

ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার দুপুর ২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা রিপন মিয়ার বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে। পরে ৩ টার দিকে শিশুটিকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম মৃত ঘোষনা করে।

মৃত শিশুটি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রিপনের দেড় বছরের শিশু সন্তান মোঃ রিফাত। জানা যায়, শিশুটির পিতা জুম্মার নামাজ পড়তে মসজিদে যায়। আর মা রান্না ঘরের কাজ করছিল, এই ফাঁকে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। পরেশিশুটির পিতা নামাজ শেষে বাড়ি এসে সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে শিশুটিকে নিজ বাড়ির পুকুরে ভাসতে দেখে। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম মৃত ঘোষনা করে।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম জানান, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বে শিশুটির মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর