বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ সময় দেখুন
মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত


রাকিবুল হাসান, মনপুরা(ভোলা)প্রতিনিধি ::

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলার মনপুরায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

“আজকের শিক্ষিত মা দিতে পারে আগামীর সু-শিক্ষিত জাতি” এই স্লোগান নিয়ে মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ১১টায় উপজেলার চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়।

গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ খন্দকার এর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃব্য রাখেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী ।

গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক ফরাজির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান।

সমাবেশে আরো ‍উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ,কে এম শাহাজান , বিদ্যালয় পরিচালনা কমিটি(এসএমসি) সভাপতি জসিম উদ্দিন প্রমূখ ।

প্রধান অতিথি শেলিনা আক্তার চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে।

সমাবেশ শেষে প্রধান অতিথির পক্ষ থেকে শ্রেণিভিত্তিক ১ জন করে মোট ৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর