শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ৬টি সংসদীয় আসনের উপনির্বাচনের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

২৮ থেকে ৩১ ডিসেম্বর শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৩১ ডিসেম্বর শনিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর