বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মমেকে একদিনে আরও ১৫ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
মমেকে একদিনে আরও ১৫ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে সাতজন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করে ১৮৮ করোনা শনাক্ত হয়েছেন।

আইসিইউতে ২১ জনসহ ৪১১ রোগী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন। নতুন ভর্তি ৩১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর