শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

মসজিদ-মন্দিরে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
মসজিদ-মন্দিরে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ অক্টোবর) দেশব্যাপী বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা মসজিদে এবং সুবিধামতো সময় মন্দির ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সন্ধ্যায় বিএনপির দফতর থেকে পাঠানো সংবাদ বিবরণীতে জানানো হয়— এসব প্রার্থনা সভায় বিএনপির বিভিন্ন ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল, ছাত্রদল, যুবদল, মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎসজীবী দল ও তাঁতী দলের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা মহানগর, বরিশাল মহানগর, রাজশাহী মহানগর, ময়মনসিংহ মহানগর, সিলেট মহানগর, খুলনা মহানগর, গাজীপুর মহানগর এবং ঢাকা, গাজীপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ জেলা, কিশোরগঞ্জ, পটুয়াখালী, জামালপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ফেনী, বরিশাল, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, রাজবাড়ী, শেরপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চাঁদপুর, বান্দরবান, লক্ষীপুর, কক্সবাজার, জয়পুরহাট, নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, মাগুরা, কুষ্টিয়া, নড়াইল, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাসহ অন্যান্য জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয় বিএনপির সংবাদ বিবরণীতে।

এর আগে, নিয়মিত চেকআপের জন্য বুধবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্ব গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এখন তিনি সেখানে ভর্তি আছেন।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর