বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মস্কোতে ফের ড্রোন হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১২০ সময় দেখুন
মস্কোতে ফের ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ড্রোনগুলো ইউক্রেনের বলে দাবি করেছে ক্রেমলিন। সোমবার (২৪ জুলাই) স্থানীয় সময় ভোর চারটার দিকে ড্রোনগুলো মস্কোতে হামলা চালায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন মস্কোর আকাশ থেকে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে একটি ড্রোন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের পাশে ভূপাতিত হয়েছে।

অন্য একটি ড্রোন মস্কোর অন্য একটি এলাকায় ভূপাতিত হয়েছে। দ্বিতীয় ড্রোন একটি ভবনে আঘাত করে দুই তলায় জানালা উড়িয়ে দিয়েছে। ভবনের নিচে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ওই ভবনের পার্শ্ববর্তী ভবনের বাসিন্দা পোলিনা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমি ঘুমিয়ে ছিলাম এবং একটি বিস্ফোরণের শব্দে জেগে উঠি। সবকিছু কাঁপতে শুরু করে।

ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রুশ ক্রেমলিন।

ড্রোন হামলার ঘটনাটিকে সন্ত্রাসী কার্যক্রম বলে বর্ণনা করেছে রাশিয়া। এ বিষয়ে কিয়েভের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এর আগে গত ৩০ মে মস্কোতে অন্তত দেড় ডজন ড্রোন হামলা চালায়। সে সময় সবকটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয় বলে দাবি করে রাশিয়া। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। তবে কিয়েভ হামলার দায় অস্বীকার করে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর