বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা সেই ডেনিশ কার্টুনিস্টের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৯৭ সময় দেখুন
মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা সেই ডেনিশ কার্টুনিস্টের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকে বিতর্ক সৃষ্টি করা ডেনমার্কের কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ডের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সোমবার কার্ট ওয়েস্টারগার্ডের পরিবারের তরফ থেকে তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

২০০৫ সালে রক্ষণশীল পত্রিকা জিলল্যান্ডস-পোস্টেনে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র আঁকার জন্য তিনি সমালোচিত হন। সে সময় সারা বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা কার্ট ওয়েস্টারগার্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ২০০৬ সালে বিক্ষোভ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ ব্যঙ্গচিত্রের প্রতিক্রিয়ায় ডেনমার্কের সরকারের কাছে বিভিন্ন মুসলিম দেশও প্রতিবাদ জানায়। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে অবস্থিত ডেনিশ দূতাবাসে হামলার ঘটনাও ঘটে। এসব বিক্ষোভে সৃষ্ট সহিংসতায় সারাবিশ্বে অনেকের মৃত্যু হয়।

ব্যঙ্গচিত্র প্রকাশের পর অবশ্য কার্ট ওয়েস্টারগার্ড প্রথমে আত্মগোপনে চলে গিয়েছিলেন। পরে ডেনমার্কের আহারাস শহরের একটি সুরক্ষিত এলাকার একটি বাড়িতে বসবাস শুরু করেছিলেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর