শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ সময় দেখুন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের উদ্যোগে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২২’ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার বেলা ১১ টায় একাডেমিক কাম রিসার্চ ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক এর উপস্থিতিতে শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিভাগের মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মিজানুর রহমান মোগল এর সভাপতিত্বে শিক্ষকগণ আলোচনা করেন।

কর্মসুচিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয় ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর