শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

মানুষের কষ্ট দেখার কেউ নেই: জিএম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
মানুষের কষ্ট দেখার কেউ নেই: জিএম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের সাধারণ মানুষের কষ্ট যেন দেখার কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কষ্টের কথা উল্লেখ করে এই মন্তব্য করেন তিনি।

সোমবার (২২ নভেম্বর) বনানীর নিজ কার্যালয়ের মিলনায়তনে সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান।

এ বিষয়ে জিএম কাদের বলেন, ‘সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এর বিরুপ প্রভাব পড়ছে প্রতিটি সেক্টরে। কাঁচামালসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই।’

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।

সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. দুলাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা শেখ সরোয়ার হোসেন একং জিয়াউর রহমান বিপুল।

সারাবাংলা/এইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর