সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘মানুষের প্রতি জুলুম-অত্যাচারকারীরা পালাতে বাধ্য হয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ সময় দেখুন
‘মানুষের প্রতি জুলুম-অত্যাচারকারীরা পালাতে বাধ্য হয়েছে’


পটুয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে বিগত ১৫ বছরে কোথাও মিছিল মিটিং করতে দেয়নি আওয়ামী লীগ। আমার ইচ্ছে থাকা স্বত্বেও আপনাদের কাছে আসতে দেয়নি। যারা মানুষের ওপর জুলুম-অত্যাচার করেছে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, যাদেরকে এমপি-চেয়ারম্যান বানিয়েছেন তারা কি উন্নয়ন করেছে? কি কাজ করেছেন। তারা নিজেদের আখের গুছিয়েছেন। তারা বলে বেড়ায় দাঁড়িপাল্লা ও পাখা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। স্রেফ মিথ্যা কথা। তাদের ঈমান আছে কিনা সন্দেহ! যারা এসব বলে বেড়ায় তাদেরকে প্রতিহত করতে হবে।

বাংলাদেশের একটা আসনও হাতপাখা মার্কা পাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যদি তারা কোন আসন না পায় তাহলে তারা মানুষের উন্নয়ন ও সেবা করবে কিভাবে? অথচ তারা মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে চায়।

এসময় তিনি তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। যা পরিবারের সবচেয়ে মুরুব্বির নামে দেওয়া হবে। এতে করে নারীরা অর্থনৈতিকভাবে স্বানলম্বী হবে।

এসময় বিশেষ অতিথি ছিলেন- কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান তালুকদার চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি, গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মো. মুসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. মো. শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লী,সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার, মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদ মিজানুর রহমান প্যাদা।

জনসভায় সভাপতিত্ব করেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরু।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর