শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

‘মানুষ খেতে পাচ্ছে না, প্রধানমন্ত্রী হাওরে খাবার উৎসব করছেন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
‘মানুষ খেতে পাচ্ছে না, প্রধানমন্ত্রী হাওরে খাবার উৎসব করছেন’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মানুষ যখন খেতে পাচ্ছে না, প্রধানমন্ত্রী তখন হাওরে নানা পদের খাবার নিয়ে উৎসব করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার অংশ হিসেবে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত বিএনপি মনোনীত ও সমর্থিত ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে, তার ঘাটতির জোগান দিতে জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে। চাল, ডাল, তেলের দাম বেড়েই চলেছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষ যখন খেতে পাচ্ছে না, তখন হাওরে প্রধানমন্ত্রী নানা পদের খাবার নিয়ে উৎসব করছে। এটা সাধারণ মানুষের সঙ্গে রসিকতা, তামাশা।’

তিনি বলেন, ‘সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে, আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারও নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতি চলছে। বিএনপির কয়েক ধাপে আন্দোলনের এই পর্যায়ে দেশকে রক্ষা করতে চায়। কারণ, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখে বাংলাদেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর