রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মান্ধাতা আমলের রাজনীতি ধরে রাখা যাবে না: এ্যানি চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ সময় দেখুন
মান্ধাতা আমলের রাজনীতি ধরে রাখা যাবে না: এ্যানি চৌধুরী


ঢাকা: যদি সুনাম ধরে রাখতে হয়, তবে মান্ধাতা আমলের রাজনীতি ধরে রাখলে চলবে না। সামাজিক এবং মানবিক দিকগুলোকে প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের সংগঠন রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) কতৃক আয়োজিত একযুগ পূর্তি উৎসবে এ মন্তব্য করেন তিনি।

আরএসসিডির একযুগ পূর্তি এবং মিলনমেলা উপলক্ষ্যে বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অভ্যন্তরীণ গেমসরুমে এ অনুষ্ঠানটি শুরু হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘আমরা যখন থেকে রাজনীতিতে ফুলটাইম সময় দেওয়া শুরু করি, তখন থেকেই কেবল মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ ছিলাম না, সামাজিক এবং মানবিক নানা কাজকে প্রাধান্য দিয়েছি। রাজনীতি মানেই মিছিল মিটিং না, সামাজিক এবং মানবিক দিকগুলোকেও প্রাধান্য দেওয়া। আমাদের সময় এ কাজগুলোতে তেমন ঝোঁক ছিল না। এখন এ জায়গায় অনেক প্রতিযোগিতা। ফলে সে মান্দাত্তা আমলের রাজনীতি ধরে রাখলেই চলবে না। সামাজিক এবং মানবিক দিকগুলোকে ধরে রাখতে হবে। বিশেষ করে গণঅভ্যুত্থানের ৫ আগস্টের তারিখের পর থেকে এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তখন থেকে সবকিছুতে আমরা বর্তমান শিক্ষার্থীদের প্রজন্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। শিক্ষার্থীদের কথাগুলোকে প্রাধান্য দিয়েই রাজনীতি করছি।’

তিনি রামগতির শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘নানা প্রতিবন্ধকতা স্বত্ত্বেও রামগতির উপকূলীয় অঞ্চলের ছেলেমেয়েরা অনেক আগে থেকেই সক্রিয়ভাবে পড়াশোনায় অংশ নিয়েছে। যদিও তাদের জন্য এটি কখনোই সহজ কাজ ছিল না। রামগতির শিক্ষার্থীদের মধ্যে সবসময় প্রগতিশীলতা এবং মন মানসিকতায় উর্বরতা ছিল বলেই এটি সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যদি মধ্যে দলমতের বাইরে ঐক্য তৈরি ধরে রাখতে পারি, তবে রামগতিসহ পুরো লক্ষ্মীপুরের বিশৃঙ্খলা, মাদক ইত্যাদিকে দূর করেসুন্দর সমাজ গড়তে পারব। নদী ভাঙন রামগতির মানুষের জন্য প্রধানতম চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধভাবে এটি প্রতিরোধও সম্ভব।’

অনুষ্ঠানে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগরের) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘আগামীর বাংলাদেশ মানবিকতা এবং গণতন্ত্রের বাংলাদেশ। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখছি। অনেককে ক্ষমা করে দিয়েছি। তবে যারা গুম-খুন করেছে তাদের সঙ্গে আপস করব না।’

তিনি রামগতির শিক্ষার্থীদের সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।

এ অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, এনসিপির নেতা ডা. মিনহাজুল আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহিস, আরএসসিডির সভাপতি মোস্তফা আহমেদ অয়ন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর