শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১১১ সময় দেখুন
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যে একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন।

রোববার (১৬ এপ্রিল) পিটার হাসের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সকাল পৌনে ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার গণমাধ্যমকে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর