বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দেখুন
মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক

মালদ্বীপের রাজধানী মালের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে এক বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। ওই ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর দ্য হিন্দু।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে দেশটির রাজধানী মালেতে একটি গ্যারেজে আগুন লেগে অন্তত ১০ জন মারা গেছেন। নিহত শ্রমিকরা প্রতিবেশী দেশের।

দেশটির একজন শীর্ষ কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, ‘নিহতদের মধ্যে প্রতিবেশী দেশের নাগরিক রয়েছেন। পুলিশ তাদের পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে।’

দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় জানিয়েছে, মালেতে আগুনে বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্তদের জন্য মাফান্নু স্টেডিয়ামে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে এনডিএমএ। ত্রাণ সহায়তা ও সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।’ তবে হতাহতের কথা উল্লেখ করেনি সংস্থাটি।

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি হলো মালে। কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের উপর তলা থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়। ভবনের নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ১০টি মৃতদেহ উদ্ধার করেছি।’ প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

এদিকে মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের জন্য দেওয়া শর্তের সমালোচনা করেছে। দেশটির দক্ষ জনশক্তির বেশির ভাগই বাংলাদেশি, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিক।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর