বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত ভারত


আন্তর্জাতিক ডেস্ক

ভারত মালদ্বীপ থেকে তার সৈন্য সরিয়ে নিতে রাজি হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।

কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, একের পর এক গঠনমূলক বৈঠক ও আলোচনার পর ভারতের সৈন্য প্রত্যাহারের বিষয়ে নয়াদিল্লী সরকারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।

তবে সৈন্য প্রত্যাহার কবে করা হবে, সে দিনক্ষণের বিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া ভারতের দিক থেকেও কিছু জানানো হয়নি।

জানা গেছে, দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর মধ্যে বৈঠকের পর সৈন্য প্রত্যাহারের কথা জানায় মালদ্বীপ।

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপে সেপ্টেম্বরের নির্বাচনে চীনাপন্থী মোহামেদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি বলেছেন, ভারতীয় সৈন্যের জায়গায় চীনা সৈন্য প্রতিস্থাপন করে আঞ্চলিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্য তার নেই।

দেশটির নৌ সীমায় টহল দিতে উপহার পাওয়া তিনটি এয়ারক্রাফট পরিচালনার জন্যে ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, মুইজ্জুর পূর্বসুরি ইব্রাহিম মোহাম্মদ সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর