রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মুক্তিযুদ্ধকে ব্যঙ্গ, ঢাবি ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতাদের নিন্দা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
মুক্তিযুদ্ধকে ব্যঙ্গ, ঢাবি ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতাদের নিন্দা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের দেওয়া বিভিন্ন স্লোগানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি ব্যাঙ্গ করা হয়েছে বলে মনে করছেন ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন কোনো ষড়যন্ত্রে পা না দেয়।

মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাবি ছাত্রলীগের সাবেক এই শীর্ষ নেতারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনবদ্য। স্বাধীন বাংলাদেশেও যেকোনো জাতীয় প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জাতির কন্ঠস্বর হিসেবে গণ্য হয়।

চলমান আন্দোলনে দেওয়া স্লোগানের প্রসঙ্গ টেনে ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, দীর্ঘ ২৩ বছরের মুক্তি সংগ্রাম শেষে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ গঠনে যে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য, সেই বিশ্ববিদ্যালয়ের বুকে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজকার’-এর মতো ঘৃণ্য স্লোগান দিয়ে ৩০ লাখ শহিদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের প্রতি চরম অবমাননা দেখানো হয়েছে, যা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাবেক শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনে এমন স্লোগান ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে ঢাবি ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, উন্নত রাষ্ট্রের পাশাপাশি নাগরিক সুবিধা যখন মানুষের দোঁড়গোড়ায় পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি ও তাদের উত্তরসূরীদের ষড়যন্ত্রে বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট কিছু শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে এমন ধৃষ্টতাপূর্ণ স্লোগান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও লাল-সবুজের পতাকাকে অস্বীকার করার সামিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকরা এ ধরনের ধৃষ্টান্তপূর্ণ ও রাষ্ট্রদ্রোহিতামূলক উচ্চারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, এসব আত্মস্বীকৃত রাজাকারদের এই স্বাধীন দেশে কোনো ধরনের অধিকার থাকতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সব আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সাবেক এই শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতারা আহ্বান জানিয়ে বলেন, আপনারা স্বাধীনতাবিরোধীদের উত্তরসূরীদের ষড়যন্ত্রে পা না দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থা রেখে শিগগিরই ক্লাস-পরীক্ষায় মনোযোগ দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখুন।

বিবৃতিতে ঢাবি ছাত্রলীগের যেসব সাবেক সভাপতি সই করেছেন তারা হলেন— সৈয়দ মোদাচ্ছের আলী, খলিলুর রহমান মোহন, নুরুল ইসলাম সুজন (যুগ্ম-আহ্বায়ক), গোলাম মোস্তফা সুজন, বাহাদুর বেপারী, সাজ্জাদ হোসেন, দেলোয়ার হোসেন, শেখ সোহেল রানা টিপু, মেহেদি হাসান মোল্লা, আবিদ আল হাসান ও সনজিত চন্দ্র দাস।

ঢাবি ছাত্রলীগের যেসব সাবেক সাধারণ সম্পাদক বিবৃতিতে সই করেছেন তারা হলেন— আতাউর রহমান ডিউক, অসীম কুমার উকিল (যুগ্ম-আহ্বায়ক), মমতাজ উদ্দিন মেহেদী, কামরুজ্জামান আনসারী, পংকজ দেবনাথ, এ কে এম আজিম, হেমায়েত উদ্দিন খান হিমু, সাজ্জাদ সাকীব বাদশা, ওমর শরীফ ও মোতাহার হোসেন প্রিন্স।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর