রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান দুটিই সমান গুরুত্বপূর্ণ: আফেন্দী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২৯ সময় দেখুন
মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান দুটিই সমান গুরুত্বপূর্ণ: আফেন্দী


নীলফামারী: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও নীলফামারী–০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান—দুটিকে সমানভাবে মর্যাদা দিতে হবে। একটি ঘটনাকে হাইলাইট করতে গিয়ে অন্যটিকে অবমূল্যায়ন করা কুৎসিত রাজনীতি বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে নীলফামারীর ডোমারে নাট্য সমিতি মিলনায়তনে জমিয়ত সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পু।

আফেন্দী বলেন, ‘বাংলাদেশের নির্বাচনের ট্রেন চলা শুরু করেছে। এই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো ও চক্রান্ত তৈরি হচ্ছে। কিন্তু আমরা কোনো টালবাহানা বরদাশত করব না। নির্ধারিত সময়েই নির্বাচনের আয়োজন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সংবিধান রক্ষার পক্ষপাতী। একইসঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আলোকে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করি। কেউ ফ্যাসিবাদের স্বপ্ন দেখলে তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।’

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘শহিদ আবু সাঈদসহ যারা নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন— তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরবর্তীতে কাউন্সিল অধিবেশনে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পু এবং সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর