রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মুক্তি পেলেন বিএনপি নেতা আবু আশফাক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
মুক্তি পেলেন বিএনপি নেতা আবু আশফাক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় আবু আশফাক বলেন, ‘ছোট কারাগার থেকে বড় কারাগারে আসলাম। পুরো দেশটাই আজ বন্দিশালায় পরিণত হয়েছে। জাতিকে বন্দিদশা থেকে মুক্ত করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভয়কে জয় করে বিজয় ছিনিয়ে আনতে হবে।’

কারাফটকে তাকে অভিনন্দন জানান বিএনপির চেয়ারপারসনের বিশেষ সরকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ, ওমর ফারুক কায়সারসহ ঢাকা জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী।

গত ২০ মে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন খন্দকার আবু আশফাক। এদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। ২৭ মে তিনি সব মামলায় জামিন লাভ করেন।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর