রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

মেয়র আরিফের সহযোগিতা চাইলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১২০ সময় দেখুন
মেয়র আরিফের সহযোগিতা চাইলেন আনোয়ারুজ্জামান চৌধুরী


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওযামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি মেয়র আরিফের দোয়া ও সহযোগিতা চান।

রোববার (২৮ মে) সকালে মেয়র আরিফের কুমারপাড়ার বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। তখন তাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক।

এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আরিফুল হকের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।

উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। গত ২০ মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেন তিনি।

৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিট করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। রোববার ছিল আপিলের শেষ তারিখ। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওইদিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর