সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

মৌলিক অধিকার আজও নিশ্চিত হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৭৫ সময় দেখুন
মৌলিক অধিকার আজও নিশ্চিত হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাধীনতার পঞ্চাশ বছরেও বেশি সময়ে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার এখনও বাস্তবায়ন করতে পারিনি। যে যেই যুক্তি দিক, শেষ কথা সেটা হয়নি। স্বাধীনতার জন্য ৩০ লাখ লোক শহীদ হয়েছে। তাদের রক্তদান তখনই সফল হবে যখন আমরা সকলের মৌলিক অধিকারগুলো সঠিকভাবে পূরণ করতে পারবো।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু।

মুক্তিযুদ্ধ মন্ত্রী আরও বলেন, আমি বিশ্বাস রাখি মানুষের অধিকার একদিন নিশ্চিত হবেই। এ জাতীর বোধদয় হবে না, সেটা নয়। আমাদের যে মৌলিক রাষ্ট্রীয় নীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের মতো বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে সেটা হবে।

তিনি বলেন, দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে পৃথিরীর কোথাও কোন বিতর্ক থাকে না। প্রতিটি সরকার সেটা বাস্তবায়ন করে। সে ক্ষেত্রে বিভিন্ন দল মতের ভিন্ন পন্থা থাকতে পারে। কিন্তু দেশ আমাদের সেটার সমৃদ্ধি সবার কাম্য। তবে আমাদের মধ্যে নানা বিরোধ রয়েছে।

মোজাম্মেল হক বলেন, আমাদের দেশে একটি বিষয় সরলীকরণ হয়ে গেছে যে বিরোধীদের কাজে সর্বক্ষেত্রে মতোবিরোধ থাকবে। সেটা করলে যে কোনো দেশ জাতি বা সমাজ স্থবির হয়ে যাবে। সমালোচনা থাকবে তবে সেটা প্রতিহিংসার বশবর্তী হয়ে নয়। অন্যের ভালোটাকে ভালো বলতে হবে। শুধু দলীয় দৃষ্টিভঙ্গি বা ব্যক্তিগত ক্ষোভের কারণে বিরোধিতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, রাজনীতিতে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা নেই। বিরোধ আদর্শগত থাকতে পারে। কিন্তু আমরা বিপরীতমুখী মেরুতে থাকতে চাই। যারা দেশের কর্ণধার ভাবি তাদের মধ্যে ভ্রাতৃত্বের খুব অভাব।

অনুষ্ঠানে ডিআরইউ সাবেক সভাপতি মুরসালিন নোমানী, রফিকুল ইসলাম আজাদ, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেনসহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ এবং অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom