বাস্তুশাস্ত্র ও ফেংশুই মতে বাঁশগাছ বা ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখার জন্য অত্যন্ত উপযোগী। তাই নার্সারি থেকে কিনুন ছোট্ট ব্যাম্বু প্ল্যান্ট। কতগুলি কাণ্ড আছে এই গাছে, সেই সংখ্যা গুরুত্বপূর্ণ। ৫ টি কাণ্ড হলে অর্থ, ৬টিতে সৌভাগ্য, ৭টিতে সুস্বাস্থ্য এবং ২১ টিতে সম্পদ বৃদ্ধি পায় সংসারে। কোনও ঘরের পূর্বদিকে রাখুন পরিবেশ শুদ্ধকারী এই গাছ।