বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যশোরের পল্লীতে বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন


ইয়াণুর রহমান, যশোর প্রতিনিধি ::

যশোরের বাঘারপাড়ায় বাঁশের সাঁকো থেকে পড়ে উৎস অধিকারী (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাঘারপাড়ার নারিকলেবাড়িয়া এলাকায় চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনেরা জানান, আজ বুধবার দুপর ১২টার দিকে উৎস দুই শিশুর সঙ্গে নারিকেলবাড়িয়া শ্মশানের পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোর ওপর উঠে। সে সাঁকো থেকে ঝাঁপ দিলে নদীর পানিতে পড়ে ডুবে যায়। তার সাথে থাকা শিশুদের চিৎকারে
পাশের নামযজ্ঞ স্থল থেকে মানুষ ছুটে এসে নদীতে নেমে তাকে খুঁজতে থাকে। দুপুর সোয়া একটার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, বাঁশের সাঁকো থেকে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্র উৎস অধিকারী মারা গেছে। ধারনা করা হচ্ছে, পানির চাপে শিশুটির লাঞ্চ ক্ষতিগ্রস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের সুরুতহাল রিপোর্ট শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর