বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

‘যাত্রাপথ বিপজ্জনক, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাবেন না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৭৯ সময় দেখুন
‘যাত্রাপথ বিপজ্জনক, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাবেন না’


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া প্রথম অ্যাসাইনমেন্টে গুয়াতেমালায় পৌঁছেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেখানকার অভিবাসনপ্রত্যাশী নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গুয়াতেমালার নাগরিকদের সতর্ক করে দিয়ে কমলা হ্যারিস বলেন, যাত্রাপথ বিপজ্জনক। আর যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকেই ফিরে আসতে হবে। এতে কেবল পাচারকারীদেরই লাভ হবে।

সোমবার (৭ জুন) গুয়াতেমালা-যুক্তরাষ্ট্র সরকারি পর্যায়ের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে আনার দায়িত্ব কমলা হ্যারিসকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের জন্য কমলা এ সফরে গেছেন বলে জানিয়েছেন তার দফতরের এক কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আর্থিক সংকট-দুর্নীতিসহ সীমান্ত সংকটের মূলে যা আছে তা খুঁজে বের করে সমাধানের দায়িত্ব নিয়েছেন।

প্রসঙ্গত, দারিদ্র-দুর্নীতি এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধার অভাবে মধ্য আমেরিকা থেকে বহুমানুষই যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে মরিয়া। ট্রাম্প আমলেও ওই অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের যে ঢল নেমেছিল, তার মধ্যে গুয়াতেমালার নাগরিকরাও ছিলেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর