মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৭৮ সময় দেখুন
যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি মৃত্যু


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মাল্টিপ্লাগে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শফিকুল ইসলামের স্ত্রী রোমানা ইসলাম বলেন, রাত ১টার দিকে মাল্টিপ্লাগে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আমার স্বামী। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার স্বামী মারা গেছে।

তিনি বলেন, আমরা যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বাদল সরকারের গলির একটি বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছিলাম। বিষয়টি তারাই তদন্ত করছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom