মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

‘যারা ভোট বিরোধী— তারা গণতন্ত্র বিরোধী’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান আহ‌মেদ আযম খান। ছবি; সারাবাংলা।

টাঙ্গাইল: বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান আহ‌মেদ আযম খান বলেছেন, যারা ভোট বিরোধী, তারা গণতন্ত্র বিরোধী। যারা ভোট বিরোধী তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যাগে এ সমাবেশে আযম খান বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস একটি সংস্থার সঙ্গে আলাপকালে বলেছেন, এ বছরের শেষের দিকে নির্বাচন হবে। আমরাও বলেছি অত্যাবশ্যকীয় সংস্কার করে এ বছরের শেষের দিকে নির্বাচন। আজকে শুনলাম কেউ কেউ বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া যাবে না। যারা এ কথা বলেন, তারা নির্বাচনকে ভয় পান। তারা জনগণের রায়কে ভয় পান।’’

তিনি আরও বলেন, ‘ড. ইউনূসকে বলবো— বিএনপিসহ বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে আছে। এ বছরের শেষে ভোটের আয়োজন করুন, ১৮ কোটি মানুষ ভোট দিবে ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্রকে আর পাখা মেলতে দেবো না।

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

সারাবাংলা/এসআর

আহ‌মেদ আযম খান
বিএনপি
বিরোধী
যারা ভোট বিরোধী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom