শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ সময় দেখুন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। তৃতীয় নারী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন লিজ। সোমবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে মার্গারেট থ্যাচার প্রথম নারী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তারপর থেরেসা মে দ্বিতীয় নারী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। তারপর তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লিজ ট্রাস।

বিবিসি জানিয়েছে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আগামীকাল রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।।

গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেন। এরপর শুরু হয় নানান জল্পনা কল্পনা যে কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এরপর নিয়মতান্ত্রিকভবে শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। এই প্রক্রিয়ায় কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক এবং লিজ ট্রাজকে ভোট দেন। এই ভোটের প্রক্রিয়া শেষে জয়ী হয়েছেন লিজ ট্রাস।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১, ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলন কক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস। সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে তিনি বলেন, জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার ভ্যাকসিন দিয়েছেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই দেশটির নাগরিকদের উদ্দেশ্যে আশার বানী শুনিয়েছেন লিজ। নাগরিকদের কর কমানোর মাধ্যমে যুক্তরাজ্যের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

সারাবাংলা/এসএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom